
৩ দিন ২ রাতের সুন্দরবন ভ্রমণ
Duration
3 Days / 2 Nights
Group Size
Max 20 People
Tour Itinerary
খুলনা → আন্দারমানিক → কটকা
সকাল ৬/৭ টায় খুলনা জেলখানা ঘাট থেকে গেস্ট রিসিভ করা হবে। সকাল ৮:৩০ মিনিটে ব্রেকফাস্ট পরিবেশন। যাত্রাপথে রূপসা ব্রিজ, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মোংলা পোর্ট দেখা যাবে। দুপুর ১/২ টায় আন্দারমানিক ইকো ট্যুরিজম ভ্রমণ (মিনি জু, ওয়াচ টাওয়ার, ৮০০ মিটার ট্রেইল ওয়াক)। ভ্রমণ শেষে কটকার উদ্দেশ্যে যাত্রা এবং রাত ৮/৯ টার দিকে কটকায় পৌঁছে জাহাজে রাত্রীযাপন।
→ কচিখালী → ডিমের চর → চাঁদপাই
ভোর ৬ টায় কটকা অফিস পার ও টাইগার টিলা ভ্রমণ। ব্রেকফাস্ট শেষে জামতলা সী-বীচের উদ্দেশ্যে যাত্রা (পথে ওয়াচ টাওয়ার ও টাইগার পয়েন্ট দর্শন)। সমুদ্র সৈকতে ১ ঘণ্টা অবস্থান শেষে ছোট ক্যানেল দিয়ে কচিখালীর উদ্দেশ্যে যাত্রা। দুপুরে কচিখালী পৌঁছে ডিমের চর ভ্রমণ। সন্ধ্যার আগে কচিখালী ও ক্যানেল ক্রুজিং সম্পন্ন করে রাতে জাহাজে ফিরে চাঁদপাই ফরেস্ট স্টেশনের উদ্দেশ্যে রওনা।
চাঁদপাই → করমজল → খুলনা
ব্রেকফাস্ট শেষে করমজল ভ্রমণ। সেখানে মিনি জু, কুমির প্রজনন কেন্দ্র, ২ কিমি কাঠের ট্রেইল ও ওয়াচ টাওয়ার পরিদর্শন। দুপুর শেষে খুলনার উদ্দেশ্যে যাত্রা। বিকেল ৫টার দিকে খুলনা পৌঁছানো, স্ন্যাক্স পরিবেশন ও ট্যুর সমাপ্তি। (নোট: জোয়ার-ভাটার কারণে সময়সূচিতে ২–৩ ঘণ্টা ভিন্নতা হতে পারে)।
What's Included
- ✔ AC Ship Stay (এসি জাহাজে থাকা)
- ✔ সকল খাবার ও স্ন্যাক্স (BBQ Dinner সহ) এবং মিনারেল ওয়াটার
- ✔ Forest Permission & Entry Fee
- ✔ বনবিভাগের অস্ত্রধারী নিরাপত্তা, অভিজ্ঞ গাইড, বাবুর্চি ও ক্রু
- ✔ সকল দর্শনীয় স্থান ভ্রমণ ও Canal Cruising
What's Excluded
- ✖ খুলনা পর্যন্ত আসা-যাওয়ার যাতায়াত ভাড়া
- ✖ যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ
- ✖ প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো সেবা
Captured Moments


